Bangladesh National Anthem - বাংলাদেশের জাতীয় সঙ্গীত - Гимн Бангладеш -孟加拉国国歌 - نشيد بنغلاديش
Bangladesh National Anthem Lyrics Bengali : আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি॥ ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে, মরি হায়, হায় রে— ও মা, অঘ্রাণে তোর ভরা ক্ষেতে আমি কী দেখেছি মধুর হাসি॥ কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো— কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায়, হায় রে— মা, তোর বদনখানি মলিন হলে, ও মা, আমি নয়নজলে ভাসি॥ তোমার এই খেলাঘরে শিশুকাল কাটিলে রে, তোমারি ধুলামাটি অঙ্গে মাখি ধন্য জীবন মানি। তুই দিন ফুরালে সন্ধ্যাকালে কী দীপ জ্বালিস ঘরে, মরি হায়, হায় রে— তখন খেলাধুলা সকল ফেলে, ও মা, তোমার কোলে ছুটে আসি॥ ধেনু-চরা তোমার মাঠে, পারে যাবার খেয়াঘাটে, সারা দিন পাখি-ডাকা ছায়ায়-ঢাকা তোমার পল্লীবাটে, তোমার ধানে-ভরা আঙিনাতে জীবনের দিন কাটে, মরি হায়, হায় রে— ও মা, আমার যে ভাই তারা সবাই, ও মা, তোমার রাখাল তোমার চাষি॥ ও মা, তোর চরণেতে দিলেম এই মাথা পেতে— দে গো তোর পায়ের ধুলা, সে যে আমার মাথার মানিক হবে। ও মা, গরিবের ধন যা আছে তাই দিব চরণতলে, মরি হায়, হায় রে— আমি পরের ঘরে কিনব না আর, মা, তোর ভূষণ ব'লে গলার ফাঁসি English : My golden Bengal, thee I love. Forever thy skies be, thine air like a flute set my heart in tune; O Mother, aroma of mango orchard in Falgun driveth me crazy, Ah, such miraculousness! O Mother, time seeth in Ogrohayon smiles sweet all through fields of paddy. What beauty, what shades, what affection, what tenderness; What a quilt thou hast spread at tip of banyans 'long ev'ry bank, O Mother, words from thy lips like nectar to my ears. Ah, such miraculousness! If sadness, o mother, cast a gloom on thy face, my eyes filled with tears. Spending my childhood in thy playhouse Thy soil o'er my body smeared, I consider myself privileged. Wonderful lamp at dusk thou lightest, Ah, such miraculousness! At once I quit playing and sprint back to thy lap, o mother. In cattle grazing field, on pier for crossing stream, Shaded village walkways, serene with calling birds Open porch with heaped ripe paddy, my life goeth on. Ah, such miraculousness! All thy shepherds and farmers are my brothers. This time I offer my head beneath thy feet, Bless me with thy dust, obliged shall I be to flaunt overhead. To thee I shall offer meagrely whatever I have at home, Ah, such miraculousness! Ne'er bothered to buy thee from others a hanging rope coronal guise.
Название:
Bangladesh National Anthem - বাংলাদেশের জাতীয় সঙ্গীত - Гимн Бангладеш -孟加拉国国歌 - نشيد بنغلاديش
Категория:
Разное